‘ক্যান্সারের যন্ত্রণাতেও আপনি হাসতেন, সব মনে পড়ছে,’ চোখে জল সঞ্জয় দত্তের !

মুম্বই: ঋষি কাপুরের মৃত্যুতে গোটা জাতীয় চলচ্চিত্র শোকস্তব্ধ। পরপর দুদিনে দুই লেজেন্ডের মৃত্যু। ইরফান ও ঋষি। ঋষি কাপুর যে জীবনটা একেবারে অন্য আঙ্গিকে দেখতেন, তা জানালেন সঞ্জয় দত্ত। শেয়ার করলেন, কী ভাবে সঞ্জয় দত্তের খারাপ দিনগুলিতে ঋষি কাপুর পাশে দাঁড়িয়েছিলেন।
সঞ্জয় লিখছেন, ‘ আমার খারাপ দিনে চিন্টু স্যর আমায় শিখিয়েছিলেন, জীবনে প্রাণভরে বাঁচো। প্রতিটি মুহূর্তকে এনজয় করো। কঠিন সময়েও জীবনের মুখোমুখি দাঁড়াও। চোখে চোখ রেখে।’
সঞ্জয়ের ট্যুইট, ‘আমি চিন্টু স্যরকে সারাজীবন মিস করব। আমার জীবনের, আমার পেশায় আপনি সব সময় আদর্শ। আপনি সব সময় আমার খেয়াল রাখতেন। কয়েক মাস আগে যখন আমরা ডিনার করলাম একসঙ্গে, তখনও বাবার মতো আমার যত্ন করছিলেন। আপনিই আমায় জীবনকে প্রাণ ভরে বাঁচতে শিখিয়েছেন। বহু ছবিতে আপমার সঙ্গে কাজ করে আমি গর্বিত।
অনেক দিন ধরেই ক্যানসারে ভুগছেন। কখনও কষ্টের কথা বুঝতে দেননি। যন্ত্রণার মধ্যেও হাসতেন সর্বদা। সে বার যখন নিউ ইয়র্কে ফোনে কথা হল, তখনও আপনি কত উচ্ছ্বসিত। আমি আজ পরিবারের একজনকে হারালাম। এমন একজন মানুষ, যিনি আমায় শিখিয়েছেন, জীবনে যা-ই ঘটুক, হাসতে ভুলবে না। আই লাভ ইউ চিন্টু স্যার।’
সুত্র: News18



