ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম শহরে ঈদের প্রাক্কালে সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন মহকুমাশাসক

ঝাড়গ্রাম শহরে ঈদের প্রাক্কালে সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন মহকুমাশাসক - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের সাতটি ওয়ার্ডে বসবাসকারী দেড়শোরও বেশি সংখ্যালঘু পরিবারকে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রাক্কালে শুভেচ্ছা জানাল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম পুরসভার সহযোগিতায় এদিন শহরের ২, ৩, ৯, ১০, ১১, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডের ১৫৭টি মুসলিম পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হল চাল, ডাল, সয়াবিন, বিস্কুট, সিমুই, চিনি, হ্যান্ডওয়াশ ও স্যানেটাইজার। মহকুমাশাসক তথা পুরসভার প্রশাসক সুবর্ণ রায় পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক তুলে দেন।

আরও পড়ুন ::

Back to top button