বিনোদন

স্বজনপোষণ নিয়ে আক্রমণের মুখে টুইটার ছাড়লেন সোনাক্ষী

স্বজনপোষণ নিয়ে আক্রমণের মুখে টুইটার ছাড়লেন সোনাক্ষী - West Bengal News 24

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে অনেক তারকাকেই স্বজনপোষণ নিয়ে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। আর এই তালিকায় বাদ নেই অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। শত্রুঘ্ন সিনহার মেয়ে এবং ‘সালমান ঘনিষ্ঠ’ বলে অনেকেই সোনাক্ষীকেও আক্রমণ করছেন। আর সেকারণেই এই অভিনেত্রী নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, আক্রমণ, উৎপীড়ন থেকে দূরে থাকতেই তিনি এই পদক্ষেপ করেছেন বলে নিজেই লিখেছেন সোনাক্ষী।

নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করার আগে সোনাক্ষী লেখেন, ‘নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে প্রথম পদক্ষেপই হল সমস্ত নেতিবাচক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আজকাল এই নেতিবাচক বিষয়গুলি টুইটারে থেকে বেশি আর কোথাও নেই। তাই আমি বিদায় নিলাম। সাময়িকভাবে আমি আমার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করছি। বিদায়, শান্তিতে থাকুন।’ নিজের টুইটার অ্যাকাউন্টের এই পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন সোনাক্ষী। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার আক্রমণ, আর কাদা ছোঁড়াছুড়ি প্রসঙ্গে সোনাক্ষী লিখেছিলেন, ‘শুয়োরের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে আপনি নিজেও নিজেকে নোংরায় নামিয়ে নিয়ে যাচ্ছেন। আর শুয়োরগুলি মজা লুঠছে। আমাদেরই কিছু লোকজন এই মৃত্যুটা ব্যবহার করে নিজেদের প্রচার চালাচ্ছেন। বন্ধ করুন।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য