বিনোদন

ম্যানেজার দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগসূত্র!

ম্যানেজার দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগসূত্র! - West Bengal News 24

একের পর এক রহস্যের জট পাকাচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে। কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই ৩৪ বছর বয়সী অভনেতা সেই তদন্ত করছে ভারতীয় পুলিশ। এরই মধ্যে তার সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গণমাধ্যমের খবর, সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে কি কোনোভাবে যুক্ত সুশান্তের মৃত্যুর রহস্য? দিশা কেন মালাডের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিলেন, তা নিয়ে রহস্য কাটছে না। শুধু তাই নয়, দিশার মৃত্যুর তদন্তে খুশি নন সুশান্তের পরিবার। সেই কারণে ব্যান্দ্রা পুলিশের ভূমিকা নিয়েও নায়কের ফলে সুশান্তের মৃত্যুর তদন্তে শেষ পর্যন্ত কি সিবিআইয়ের দ্বারস্থ হবে প্রয়াত অভিনেতার পরিবার, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে, দিশা সালিয়ানের মৃত্যুর পর মানসিকভাব ভেঙে পড়েন সুশান্ত সিং রাজপুত। এরপর নাকি সুশান্তের সঙ্গে রিয়ার মনঃক্ষুণ্ণ শুরু হয়। ফলে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। ফলে সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে কি কোনো যোগ রয়েছে সুশান্তের আত্মহত্যার, সেই সূত্র হাতড়াতে শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য