বিনোদন

অবসাদের শিকার, আরেক টিকটক তারকার আত্মহত্যা

অবসাদের শিকার, আরেক টিকটক তারকার আত্মহত্যা - West Bengal News 24

ফের এক টিকটক তারকার আত্মহত্যার খবর শিরোনামে। দিল্লির গ্রিন পার্কে নিজের পরিবারের সঙ্গেই থাকতেন সন্ধ্যা চৌহান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সন্ধ্যা। ভারত সরকারের ৫৯টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই অবসাদে ভুগছিলেন। এই নিষিদ্ধ তালিকায় রয়েছে টিকটক অ্যাপও। যদিও এই কারণেই সন্ধ্যা আত্মহত্যা করেছেন কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সেখান থেকেই মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন : ভারতের টিকটক স্টারদের কার কত আয়, জানলে চমকে যাবেন

জানা গেছে, আত্মহত্যা করার সময় বাড়িতে শুধু মা ছিলেন। ঘটনা জানাজানি হতেই সন্ধ্যার চাচাতো ভাই পুলিশকে খবর দেন। মোদীপূরম আউটপোস্ট থেকে দ্রুত বিকাশ চৌহান নামের এক পুলিশ সেখানে পৌঁছান। ঘরের দরজা ভেঙে সন্ধ্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাড়িতে তার ঘর থেকে কোনও সুইসাইট নোট পাওয়া যায়নি।

পরিবারের দাবি, গত দু’মাস ধরে সন্ধ্যা অবসাদে ভুগছিলেন। কিন্তু কী কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা তা জানতে পারেনি পরিবার।

আরও পড়ুন : টিকটক তারকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল !

গত ১৪ জুন, ২০২০ বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর সামনে আসে। তার পরই আরেক ২৬ বছরের টিকটক স্টারের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছিল। মাঝরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। ৪-৫ দিন ধরে তারকা অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন : রেখাকে জুতা খুলে মেরেছিলেন শাশুড়ি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য