বিনোদন

ব্যান্ড দলের সঙ্গে সেলেনা গোমেজ

ব্যান্ড দলের সঙ্গে সেলেনা গোমেজ - West Bengal News 24

তারকাশিল্পী সেলেনা গোমেজ বিভিন্ন ধারার গান গেয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন। এবার তিনি ব্যান্ড দলের সঙ্গে জুটি বেঁধে গান প্রকাশ করতে যাচ্ছেন। জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এর সঙ্গে নতুন একটি গান গেয়েছেন তিনি। গত ১২ আগস্ট টুইটবার্তায় তিনি লেখেন, ‘ব্ল্যাকপিংকের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আপ্লুত।

আগামী ২৮ আগস্ট আসছে আমাদের নতুন গান। এই গান নিয়ে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এদিকে নতুন গানের কথা জানালেও এর শিরোনাম নিয়ে মুখ খোলেননি সেলেনা। ভক্তদের চমক দেওয়ার জন্য এমনটা করেছেন বলে জানান এই অভিনেত্রী ও সংগীততারকা। দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ব্ল্যাকপিংকের সঙ্গে এটি সেলেনার প্রথম যৌথ কাজ।

[ আরও পড়ুন : রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান করোনা আক্রান্ত, উদ্বেগ মোদিকে নিয়েও ]

তবে এর আগে লেডি গাগার সঙ্গে ‘সউর ক্যান্ডি’ নামক একটি গানে যৌথভাবে কাজ করেছে ব্ল্যাকপিংক। অনেকেই ধারণা করছেন, সেলেনার সঙ্গে তৈরি হওয়া গানটি ভেঙে দিতে পারে ব্ল্যাকপিংকের অন্যতম জনপ্রিয় গান ‘হাউ ইউ লাইক দ্যাট’-এর রেকর্ড।

আরও পড়ুন ::

Back to top button