বিনোদন

পরিচালক মহেশ মাঞ্জরেকরকে প্রাণে মারার হুমকি চা-ওয়ালার

পরিচালক মহেশ মাঞ্জরেকরকে প্রাণে মারার হুমকি চা-ওয়ালার - West Bengal News 24

বলিউডের পরিচালক অভিনেতা মহেশ মাঞ্জরেকর। সম্প্রতি তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এবং তাঁর থেকে ৩৫ কোটি টাকা চাওয়া হয়। মোবাইলে লাগাতার মেসেজ আসতে থাকে অচেনা নম্বর থেকে। বলা হয় ৩৫ কোটি টাকা না দিলে, প্রাণে মেরে ফেলা হবে পরিচালককে। এই হুমকিতে রীতিমতো ঘাবড়ে যান মহেশ মাঞ্জরেকর! তিনি দাদর পুলিশ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এর পরই পুলিশ তল্লাশি শুরু করে। যে ফোন নম্বর থেকে পরিচালককে ফোন করা হয়, সেই নম্বর বন্ধ ছিল। কিন্তু পুলিশ লোকেশন ট্র্যাক করে ধরে ফেলে ৩৪ বছর বয়সী তুলশঙ্কর নামের ওই ব্যক্তিকে।

আরও পড়ুন : ‘রিয়ার জবাবে সন্তুষ্ট নয় সিবিআই, কাল ফের হতে পারে জিজ্ঞাসাবাদ

পুলিশের জেরায় জানা যায়, ওই ব্যক্তি আসলে একজন চা বিক্রতা। মুম্বইতে ধারাবি বস্তি থাকে। সেখানেই তার চায়ের দোকান। লকডাউনে চায়ের দোকান বন্ধ থাকায় এই হুমকি দেয় ব্যক্তি। একটি ভিডিও দেখে তার মাথায় এই প্ল্যান আসে। ১৯৯৩ সালে মুম্বই ব্লাস্টের সঙ্গে জড়িত কুখ্যাত আবু সালেমের দলের লোক বলে সে হুমকি দেয়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য