বিনোদন

প্রশংসা কুড়াচ্ছে প্রভাস-শ্রদ্ধার ‘সাইকো সাইয়া’ (ভিডিও সংযুক্ত)

প্রশংসা কুড়াচ্ছে প্রভাস-শ্রদ্ধার ‘সাইকো সাইয়া’ (ভিডিও সংযুক্ত) - West Bengal News 24

‘সাহো’ ছবিতে জুটি বেঁধেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’র পর দীর্ঘবিরতি শেষে নতুন এই ছবির ট্রেলার দিয়েই আলোচনা আসেন প্রভাস। এবার এই ছবির প্রথম গান ‘সাইকো সাইয়া’ নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সোমবার প্রকাশিত দুই মিনিট ১১ সেকেন্ডের এই গানটি, এতে প্রভাস ও শ্রদ্ধার রসায়ন সবার নজর কেড়েছে সবার। গানের কথা লিখেছেন তানিস্ক বাগজি ও সংগীত পরিচালনা করেছেন ধ্বনি ভানুশালী। একই গানের দক্ষিণী টাইটেল ‘কাধাল সাইকো’। যদিও এই ভার্সনটির টিজার আসলেও এখনো পুরো গানের ভিডিও ছাড়া হয়নি।
এর আগে, এক মিনিট ৩৯ সেকেন্ডের টিজারটিতে দেখানো হয়েছে পুরোপুরি হলিউড ধাঁচের অ্যাকশন। ‘সাহো’র প্রথম ঐ ঝলকে মারামারি আর ভাংচুরের কেন্দ্রবিন্দুতে প্রভাসকেই তুলে ধরা হয়েছে। ছবিতে শ্রদ্ধা কাপুরকেও অ্যাকশন করতে দেখা গেছে।

সুজিথের পরিচালনায় তিনশ’ কোটি রুপি বাজেটের ‘সাহো’ সিনেমায় প্রভাস-শ্রদ্ধা ছাড়া আরও অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রুফ, মন্দিরা বেদি, মহেশ মাঞ্জেরকর, চাঙ্কি পান্ডে। ছবিটি আগামী ১৫ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভার্সনে মুক্তি পাবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য