বিনোদন

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ - West Bengal News 24

বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। মাইক্রোব্লগিং সাইট টুইটার এই অভিযোগ করেছেন তিনি।

একটি সাক্ষাৎকারে তার সঙ্গে অনুরাগ কাশ্যপের সেই ঘটনার বর্ণনা দিয়েছেন পায়েল ঘোষ। সাক্ষাৎকারের ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অনুরাগ কাশ্যপ জোরপূর্বক ও খুবই খারাপভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছে অনুরোধ করব, দয়া করে ব্যবস্থা নিন এবং এই সৃজনশীল ব্যক্তিটির ভেতরের দানবটিকে দেশের মানুষের সামনে তুলে ধরুন। জানি, এতে আমার ক্ষতি হতে পারে এবং আমি এখন নিরাপত্তা ঝুঁকিতে। দয়াকরে সাহায্য করুন।’

এদিকে পায়েল ঘোষের এই টুইটের পর অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। অনুরাগ কাশ্যপকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কেউ কেউ। অভিনেত্রী কঙ্গনা রাণৌতও তার টুইটে পায়েলের সমর্থন করেছেন। তিনি লিখেছেন, ‘প্রতিটি প্রতিবাদই গুরুত্বপূর্ণ। অনুরাগ কাশ্যপকে গ্রেপ্তার করুন।’

আরও পড়ুন : এক গানে কতো পারিশ্রমিক নেন বলিউডের কণ্ঠশিল্পীরা?

তবে তার বিরুদ্ধে পায়েলের অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন অনুরাগ। এ বিষয়ে হিন্দি ভাষায় একাধিক টুইটে নিজের স্বপক্ষে কথা বলেছেন তিনি। এক টুইটে এই নির্মাতা লিখেছেন, ‘আমার মুখ বন্ধ করার চেষ্টা করতে একটু দেরি হলো।

ঠিক আছে। আমার মুখ বন্ধ করতে একজন নারী হয়ে আরো কয়েকজন নারীকে টেনে এনেছেন। একটা সীমা থাকা দরকার, ম্যাডাম। শুধু বলব, অভিযোগ যেটিই হোক এটি ভিত্তিহীন।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য