দক্ষিন দিনাজপুর

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের হাত ধরে দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদান করলো প্রায় ৫০ জন

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের হাত ধরে দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদান করলো প্রায় ৫০ জন - West Bengal News 24

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস।

পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন, বিজেপি নেতা স্বরূপ চৌধুরী, ফনি মাহাতো, সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা।

আরও পড়ুুন: সরকারে বড় রদবদল, রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫০ জন বিজেপিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বোস।

কর্মসূচি থেকে রাজ্য সরকারকে একাধিক কটাক্ষের মাধ্যমে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থন জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য