টলিউড

নিজের মৃত্যুর খবর শুনে আতকে উঠলেন নায়িকা

নিজের মৃত্যুর খবর শুনে আতকে উঠলেন নায়িকা - West Bengal News 24

নিজে ভুগছেন করোনায়৷ বাড়িতে রয়েছেন একা৷ বাবা, মা ও দাদি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি৷ সে কথা কয়েকদিন আগে নিজেই সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন অভিনেত্রী রণিতা দাস৷ লিখেছিলেন যে তিনি হাঁপিয়ে উঠছেন এই পরিস্থিতিতে৷ তার মধ্যে আরেক বিপদের মুখে পড়লেন রণিতা৷

ফেসবুকের পেইজে উঠে এলো রণিতার ভুয়া মৃত্যুর খবর! তিনি নাকি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ এমন খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হলো৷ কারণ রণিতা খুবই চেনা মুখ এবং তার জনপ্রিয়তাও রয়েছে৷ একে তিনি করোনায় কবলে পড়ে খুবই দুর্বল, তার মধ্যেই নিজের মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত মর্মাহত নায়িকা৷ এরপর তিনি নিজেই নিজের হাল লিখে ফেসবুকে পোস্ট করলেন।

ঘটনা বৃহস্পতিবারের (১৩ মে)৷ দুপুর বেলায় রণিতার একটা পোস্ট করলেন৷ সেখানে তিনি লিখলেন, মা বাবা, ঠাকুমা, দাদি সবার ঠিকানা হাসপাতাল। বাড়িতে শুধু আমি, আমার ফাঙ্কি, আর ৫টা নতুন নবজাতক। লড়ছি৷ বাড়ির সবাই নিজের মতো করে লড়ছে৷ কেউ ভাববেন না যে ৭টা বাচ্চা আমাকে জ্বালাচ্ছে, ওরা আমায় সারাদিন একা থাকতে অক্সিজেন জোগাচ্ছে।

আমার উইকনেস আছে খুব, জ্বর নেই। সবাই সাবধানে থাকুন, আর একটু সুস্থ হলে লড়াই এর পুরো গল্পটা বলব৷ গল্পে রিয়াল হিরো, হিরোইনদের নাম বলবো

এটা তিনি লেখেন ফেসবুকে। বোঝাই যাচ্ছে নিজের মৃত্যু খবর পেয়ে, তিনি খুবই আহাত হয়েছেন এবং সবার কাছে সঠিক খবর দিতেই তিনি এই পোস্টটি করেছেন।

এর আগেও রণিতা লেখেন যে এই লড়াইয়ের শেষ কোথায়, আমি জানি না কিন্তু এবার আমি হাঁপিয়ে উঠছি৷ অর্থাৎ বাড়ির সবাইকে নিয়ে তিনি খুবই চিন্তিত এবং নিজের শরীরের হালও খুব খারাপ, সেটা তার এই লেখার মাধ্যমেই বোঝা যাচ্ছে৷ এই পরিস্থিতিতে একটু সাবধানী হয়েই খবর পরিবেশন করা উচিৎ৷

করোনাকালে সকলের মনই ভারাক্রান্ত৷ প্রতিদিনই খারাপ খবরে মন ভাঙছে সবার৷ তার উপর এমন ভ্রান্ত খবরে চাঞ্চল্য তৈরি হওয়াটাই স্বাভাবিক৷ তবে যাই হোক না কেন, টেলি অভিনেত্রী আপাতত লড়াই চালাচ্ছেন৷ তিনি ও তার পরিবারের সকলে সুস্থ হয়ে উঠুন, এই কামনাই রইলো৷ নিউজ এইটিন।

আরও পড়ুন ::

Back to top button