ঝাড়গ্রাম

করোনা সচেতন করতে প্রচারে করোনাজয়ী

স্বপ্নীল মজুমদার

করোনা সচেতন করতে প্রচারে করোনাজয়ী - West Bengal News 24

ঝাড়গ্রাম: সদ্য করোনামুক্ত হয়েছেন। সুস্থ হয়েই করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এলাকায় জীবাণুনাশক স্প্রে করাচ্ছেন। হ্যান্ড মাইক নিয়ে গ্রামে গ্রামে মানুষজনকে করোনার বিপদ সম্পর্কে সচেতন করছেন। তিনি অজিত মাহাতো। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর।

তরুণ এই সমাজসেবী গতবছরও লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এবারও কাজ শুরুর মুখে করোনা আক্রান্ত হয়ে দিন পনেরো ছিলেন হোম আইসোলেশনে। সুস্থ হয়েই দলের কর্মীদের নিয়ে গঠন করেছেন কোভিড কুইক রেসপন্স টিম।

শুক্রবার রাতে ঝাড়গ্রামের দরখুলি গ্রামে মৃত্যু হয় প্রফুল্ল মাহাতো নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির। করোনা আক্রান্ত ওই ব্যক্তি এক বেসরকারি চিকিৎসককে দেখাচ্ছিলেন। করোনা আক্রান্ত প্রফুল্লর শারীরিক অবস্থা ভাল নয় জানিয়ে প্রফুল্লকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু প্রফুল্ল হাসপাতালে ভর্তি হননি। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

কিন্তু সৎকারে কেউ এগিয়ে না আসায় শনিবার অজিত তাঁর কোভিড রেসপন্স টিম নিয়ে দরখুলি গ্রামে যান। গ্রামে সচেতনতা প্রচার করেন। এলাকা জীবাণুমুক্ত করেন। অজিতের মাধ্যমে খবর পেয়ে প্রশাসনের উদ্যোগে শনিবার রাতে মৃতের দেহ কোভিডের রীতি মেনে সরকারের উদ্যোগ নেওয়া হয়।

অজিত বলেন, “জ্বর-কাশির উপসর্গ থাকলেই সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে যেতে হবে। কিন্তু একাংশ মানুষ সেটা বুঝতেই চাইছেন না। তাই আমরা জোরদার সচেতনতা প্রচার করছি। করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য