আন্তর্জাতিক

বিশ্ব করোনা শনাক্ত ১৭ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে

বিশ্ব করোনা শনাক্ত ১৭ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে - West Bengal News 24

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ২০৭ জন এবং মারা গেছে ৩৭ লাখ ৪৩ হাজার ৯১০ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫২২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩২ লাখ ৫০ হাজার ৭৭৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৭ হাজার ২৩৬ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন এবং মারা গেছে ছয় লাখ ১২ হাজার ৩৬৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন এবং মারা গেছে তিন লাখ ৪৯ হাজার ২২৯ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন এবং মারা গেছে চার লাখ ৭৩ হাজার ৪৯৫ জন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য