
একটি হাসপাতালে ৯১ ঘণ্টায় ১০৭টি শিশুর জন্ম হয়েছে। গত ২৪ জুন ওই র্যাপিড ডেলিভারির প্রথম রাউন্ড শুরু হয়। পরবর্তী ৪৭ ঘণ্টায় ওই হাসপাতালে ২৫ মেয়ে ও ২৭ ছেলে শিশুর জন্ম হয়। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্থ ওর্থের বেইলর স্কট অ্যান্ড হোয়াইট অল সেইন্টস মেডিকেল সেন্টারের অ্যান্ড্রুস উইমেন’স হাসপাতালে। খবর নিউইয়র্ক পোস্টের।
শিশু ডেলিভারির এই দ্বিতীয় রাউন্ড শুরু হয় ২৮ জুন। ওই সময় আরও ৫৫ শিশুর জন্ম হয়। এসময় এক জোড়া যমজেরও জন্ম হয়। আর এই শিশুদের জন্ম হয় ৪৪ ঘণ্টায়। হাসপাতাল কর্তৃপক্ষ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, আমাদের বেইলর স্কট অ্যান্ড হোয়াইট অল সেইন্টস মেডিকেল সেন্টারে লেবার এবং ডেলিভারি টিম আগুনে সময় পার করেছে। মাত্র ৯১ ঘণ্টায় ১০৭ শিশু ডেলিভারি করেছেন তারা।
হাসপাতালের একজন গাইনি ও প্রসূতি ডাক্তার এর আগে জানিয়েছিলেন, করোনাভাইরাস মহামারির কারণে গত কয়েক মাস ধীরগতি থাকার পর শিশু জন্ম বাড়তে পারে বলে তারা আশা করছেন। তবে মানুষজন আরেক চেয়ে অনেক বেশি আশ্বস্ত হওয়ার পরই এখন ‘বেবি বুম’ দেখা যাচ্ছে।
জানা গেছে, প্রতিদিন গড়ে ১৬টি শিশু ডেলিভারি করে থাকে এই হাসপাতাল। গত বছর তাদের হাসপাতালে ৬ হাজার শিশু ডেলিভারি করেছিল তারা। এর মধ্যে ১০০টি যমজ এবং দুটি ট্রিপলেট ছিল।



