বিনোদন

রাতে ভক্তদের ফোনে সাড়া দেবেন নুসরাত ফারিয়া

রাতে ভক্তদের ফোনে সাড়া দেবেন নুসরাত ফারিয়া - West Bengal News 24

ঢাকা, ২৯ জুলাই- ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। খুব অল্প সময়ে তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশে ও ভারতে মুক্তি পেয়েছে। দর্শক সাড়াও পেয়েছেন বেশ। অনেকেই প্রিয় তারকার সাথে দেখা করা কিংবা কথা বলতে চান। তবে এবার সেই সুযোগ তৈরি করেছে বেসরকারি মোবাইল অপারেটর রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।

আজ ২৯ জুলাই ঠিক রাত ৮টায় যে কোনো রবি ও এয়ারটেল থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই কথা বলতে পারবেন নুসরাত ফারিয়ার সাথে। আর এ কথা নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া একটি ভিডিও বার্তায় বলেন, ‘রবির মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার একটা দারণ সুযোগ পেয়ে গেছি, আজ ২৯ জুলাই ঠিক রাত ৮টায়, রবি স্টারজোন সার্ভিসে আমি থাকবো শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো?’

প্রসঙ্গত, উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুর করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তিনি ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পায়।

সর্বশেষ গত শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য