রূপচর্চা

ব্রণের দাগ দূর করবে আলুর রস

ব্রণের দাগ দূর করবে আলুর রস - West Bengal News 24

ব্রণ হয় সাধারণত ত্বকে জমে থাকা ধূলা-ময়লার প্রভাবে, হরমোনের পরিবর্তনের কারণে অথবা ভিটামিনের অভাব কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণের ফলে। ব্রণ হলে দাগ পড়ে সৌন্দর্যে খানিকটা ভাটা পড়ে।

যাহোক, এ কথা জেনে রাখুন, ব্রণ দূর করে আপনার সৌন্দর্য‌্য বাড়িয়ে দিতে পারে আপনার হাতের নাগালে থাকা উপকারী সবজি- আলু। জেনে নিন কিভাবে ব্যবহারবিধি।

– একটানা একমাস আলু ও নিমপাতা একসঙ্গে বেটে ত্বকে লাগাবেন। এতে ত্বকে ব্রণ উঠবে না, আর ব্রণের দাগ থাকলে দূর হয়ে যাবে।

– সপ্তাহে ৩ দিন কাঁচা হলুদ ও আলু একসঙ্গে বেটে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

– এছাড়া রোদে পুড়ে যাওয়া ত্বকে আলু গোল গোল করে কেটে কিংবা আলু ব্লেন্ডারে দিয়ে বা শিল পাটায় বেটে রস ত্বকে লাগালে ত্বকের যেকোন দাগ দূর হবে।

আরও পড়ুন ::

Back to top button