বলিউড

আলিয়া নয়, তবে কাকে বিয়ে করছেন রণবীর?

Ranbir Kapoor and Alia Bhatt: আলিয়া নয়, তবে কাকে বিয়ে করছেন রণবীর? - West Bengal News 24

একের পর এক বিয়ের খবরে সরগরম বলিপাড়া। ক্যাটরিনা-ভিকির বিয়ের পরই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে। কেননা দীর্ঘদিন ধরেই প্রেম করছেন তারা।

একে-অন্যের জন্মদিনে বিশেষ ছবির মাধ্যমে শুভেচ্ছা জানানো, পারিবারিক মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেও প্রমাণ করেছেন, ভালোবাসাটা কেবল দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। দুটি পরিবারেই মিশে গেছে।

রণবীর-আলিয়া কবে বিয়ে করবেন? কোথায় বিয়ে করবেন? তা জানতে আগ্রহী অনুরাগীরা। ঠিক এরই মাঝে আলিয়ার সঙ্গে বিয়ে নিয়ে বোমা ফাটালেন রণবীর কাপুর।

গেলো বুধবার (১৫ ডিসেম্বর) পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিতেই জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে এসেই বিয়ে নিয়ে মুখ খোলেন রণবীর।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, মঞ্চের ওপর আলিয়া ও আয়ানকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন রণবীর কাপুর। আলিয়াকে কাছে টেনে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সংলাপ বলতেই ব্যস্ত তিনি। হঠাৎই এক সংবাদিক রণবীরকে প্রশ্ন করলেন, কবে তিনি আলিয়াকে বিয়ে করছেন?

সাংবাদিকের প্রশ্ন শুনে হেসে ফেললেন আলিয়া ভাট। তবে রণবীর একেবারেই সিরিয়াস। মুখ ঘুরিয়ে আলিয়াকে তিনি জিজ্ঞেস করলেন আমাদের বিয়ে কবে আলিয়া? রণবীরের এই প্রশ্ন শুনে একেবারে হতবাক আলিয়া।

তবে কিছুক্ষণ পরেই আলিয়াকে আশ্বস্ত করে রণবীর বললেন, ‘আরে তোমার আর আমার নয়, আমার আর আয়ানের!’ রণবীরের এমন উত্তরে হেসে উঠলেন সবাই। রসিকতা করে যে আসলে নিজেদের বিয়ের তথ্যকে গোপন রাখলেন রণবীর! তা বুঝতে দেরি হলো না কারও।

আরও পড়ুন: এবার অডি কিনলেন কিয়ারা আদভানি

শোনা যাচ্ছে, আলিয়া ও রণবীরের পরিবার এই জুটির বিয়ের প্ল্যানিং একেবারেই ফাইনাল করে ফেলেছেন। ২০২২ সালের ডিসেম্বর বা ২০২৩ সালের জানুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। ইতোমধ্যেই বিয়ে নিয়ে সব কথা ফাইনাল করে ফেলেছেন মহেশ ভাট ও নীতু কাপুর।

জানা গেছে, ডেস্টিনেশন ওয়েডিংয়ে একেবারেই বিশ্বাসী নন রণবীর ও আলিয়া। শুধু দূরে নয়, প্রচুর খরচ করে বিলাসবহুল বিয়ে করতে রাজি নন আলিয়া ও রণবীর। বরং সাদামাটা ঘরোয়া পরিবেশে বিয়েই তাদের পছন্দ।

তাদের বিয়েতে যে পরিবারই গুরুত্ব পাবে, তাও জানিয়েছেন এই জুটি। আলিয়ার বয়স্ক বাবা মহেশ ভাট ও রণবীরের কাকার পক্ষে অন্যত্র গিয়ে বিয়েতে হাজির হওয়া সম্ভব নয় বলেই আলিয়া-রণবীর এ সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের সাত তারা হোটেলেই তাদের বিয়ে হবে।

আরও পড়ুন ::

Back to top button