টলিউড

অভিরূপের সঙ্গে দুবাই সফরে শ্রাবন্তী

অভিরূপের সঙ্গে দুবাই সফরে শ্রাবন্তী - West Bengal News 24

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি,তৃতীয় স্বামীর সঙ্গে আইনগতভাবে এখনও ডিভোর্স না হলেও নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিরূপ নাগের সঙ্গে। এবার সেই প্রেমিককে সঙ্গে নিয়েই দুবাই উড়ে গেছেন নায়িকা।

সোশ্যাল মিডিয়া জুড়েই শুধুই তার দুবাই সফরের ছবি। তবে সেখানে নিছকই বেড়াতে গেছেন, নাকি কাজও রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তবে শ্রাবন্তীর সঙ্গে তার প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন,এটা নিশ্চিত।গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন।

আরও পড়ুন: ছেলে ঈশান কার ধর্ম পালন করবে, মুখ খুললেন নুসরাত

বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন।

সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।অন্যদিকে, তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে।

অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।

আরও পড়ুন ::

Back to top button