গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভুগতেন রেখা!

আশির দশকের পর্দা কাঁপান অভিনেত্রী তিনি। পর্দায় তার আকর্ষণীয় উপস্থিতি আর রূপের মহে বাঁধা পড়েনি এমন দর্শক খুঁজে পাওয়া দুঃসাধ্য। তার এক ঝলকের জন্য অপেক্ষারত থাকত হাজারো ভক্ত। তিনি সেই সময়ের এমন একজন অভিনেত্রী যার ছলাকলায় মন গলতে বাধ্য আজকের বলিউডপ্রেমীদের।
কথা হচ্ছে রেখাকে নিয়ে। অনেকেই এই তারকার পাগল ভক্ত বলে জানান দিলেও আসলে কতটুকু জানেন আপনি তার সম্পর্কে? হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ লাস্যময়ী অভিনেত্রী রেখা সম্পর্কে এমন ১৭ টি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরা হল যা আপনি আগে জানতেন না।
(১)রেখার আসল নাম ছিল ভানুরেখা গানেসান এবং তিনি দক্ষিনি অভিনেতা জেমিনি গামেসান এবং তেলেগু অভিনেত্রী পুস্পাভালির কন্যাসন্তান।
(২) বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীর ছেলেবেলা একেবারেই সন্তুষ্টজনক ছিল না। ছেলেবেলায় রেখার ভরণপোষণের দায়িত্ব নিতে অস্বীকার করেন রেখার বাবা। শুধু তাই নয়, রেখা যে তারই ঔরসজাত সন্তান তাও মেনে নেননি। তবে এর পেছনে কারণ হিসেবে দেখা হয় যে রেখার মা-বাবার বিবাহবহির্ভূত সম্পর্ক।
(৩)আপনারা অনেকে জানেন না যে রেখার আপন বোন একজন ছাড়াও পাঁচজন সৎ বোন এবং এক সৎ ভাই রয়েছে যাদের বাবা একজনই। মা ভিন্ন হলেও অবাক করা বিষয় হল এই সৎ ভাইবোনদের সবার সাথে তার মধুর সম্পর্ক রয়েছে।

(৪)রেখার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর প্রবল ইচ্ছা থেকে বিমানবালা হতে চেয়েছিলেন অভিনেত্রী নন। আর এই ইচ্ছা থেকে বিমানবালার চাকরির জন্য চেষ্টা করলে অল্প বয়সের কারণে বাদ পড়ে যান।
(৫)মেকাপের প্রতি রেখার দুর্বলতা এতোটাই প্রখর ছিল যে, তিনি বেছে বেছে এমন সব বান্ধবী বানাতেন যারা কিনা বিমানবালা এবং তারাই তাকে দেশবিদেশের নামীদামী ব্র্যান্ডের প্রোডাক্ট এনে দিতেন।
(৬) রেখার জীবনে এমন এক পর্যায় আসে যখন রেখা নান হতে চেয়েছিলেন। ধারণা করা হয় আইরিশ নান স্কুলে পড়াশোনার কারণে তার মনে এমন ভাবনার উদয় হয়ে থাকতে পারে।
(৭) আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে যে কেবল মাত্র আর্থিক অনটনের কারণে তিনি বি গ্রেড এবং সি গ্রেড সিনেমায় অভিনয় করতে বাধ্য হয়েছেন।
(৮)অনেক পাথকেরই একটি ভুল ধারণা রয়েছে যে রেখা কখনই বিয়ে করেননি। কিন্তু সত্য হল রেখার সাথে শিল্পপতি মুকেশ আগারওয়ালের বিয়ে হয় এবং বিয়ের একবছর পরেই তিনি আত্মহত্যা করেন।

(৯)রেখাই বলিউডের এমন একজন নায়িকা যার সাথে অধিকাংশ সহঅভিনেতার নাম জড়িয়েছিল। অমিতাভ বচ্চন থেকে শুরু করে রাজ বাব্বার, ভিনোদ মেহরা, নাভিন নিসচল, জিতেন্দ্র, যশ কোহলই। কিরান কুমার, শত্রুঘ্ন সিনহা।
(১০) সেই সময়ের জনপ্রিয় অভিনেতা ভিনোদ মেহরার সাথে গোপনে বিয়ে করা নিয়ে কম গুঞ্জন তৈরি হয়নি। যদি এই খবরকে রেখা গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন।
(১১)এবার প্রশ্ন হল রেখার স্বামী যদি মারাই গেছেন তবে রেখার কার নামে সিঁথিতে সিঁদুর পরে ঘুরে বেড়ান? তবে শুনুন, রেখা তার কপালে অমিতাভ বচ্চনের নামে সিঁদুর দেন। ১ম স্ত্রী জয়া থাকার পরেও রেখার সাথে অমিতাভ বচ্চনের পরকিয়া ছিল ধারণা করা হয় এখন তারা একে অন্যকে ভালবাসেন। কিন্তু জয়া এবং সন্তানদের কথা ভেবে দূরত্ব বজায় রাখেন।
(১২) বলিউডে প্রথম দিকে রেখা নিজের গায়ের রং নিয়ে অনেক বেশী হীনমন্যতায় ভুগতেন। শুধু তাই নয় রেখাকে সেই সময় বলিউডের কুৎসিত নায়িকা মনে করা হতো।

(১৩) অভিনয়ের পাশাপাশি রেখা খুব সুন্দর গানও করেন। ‘খুবসুরাত’ সিনেমায় তাকে গাইতেও দেখা যায়।
(১৪)আরও আঁতকে উঠবেন যখন শুনবেন বলিউডের সৌন্দর্যের প্রতীক রেখার প্রকৃতপক্ষে কোন নিজস্ব কোন মেকাপ স্পেশালিষ্ট এবং ডিজাইনার নেই।
(১৫)রেখার সুন্দর সুন্দর কাঞ্জিভরমের দিকে যেখানে বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের চোখ গিয়ে আঁতকে থাকে তার বেশির ভাগই পুরনো। এই পুরনো শাড়িগুলো তিনি বিভিন্ন সময় নতুন করে ডিজাইন করে পরেন।
(১৬)বলিউডে রেখার কাছের বন্ধুদের তালিকায় রয়েছেন হেমা মালিনী।
(১৭)তার সময়কার নায়িকদের মধ্যে তিনি প্রথম যিনি নিজেকে তৈরি করতে জিম বেছে নিয়েছিলেন। সেই সময় রেখা Hotel Ramee International এ সাঁতার এবং ব্যায়াম করতে যেতেন।



