হুগলি

‘প্রেমিকাকে’ না জানিয়ে বিয়ে করতে গিয়ে আটক বর

‘প্রেমিকাকে’ না জানিয়ে বিয়ে করতে গিয়ে আটক বর - West Bengal News 24

‘দীর্ঘ দিনের প্রেমিকাকে’ না জানিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক যুবক (৪৭)।

তার প্রেমিকার (৪০) অভিযোগ, তাদের ২২ বছরের প্রেম। তারা একাধিকবার শারীরিক সম্পর্কও করেছেন। কিন্তু তাকে না জানিয়ে বিয়ে করতে গেলে তিনি পুলিশে অভিযোগ করেন।

শেওড়াফুলির রাজার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। খবর: আনন্দবাজার

তার প্রেমিকার অভিযোগ, করোনাকালে তার প্রেমিক সৌভিকের পরিবার অসুস্থ হয়ে পড়ে। সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে আয়া সাজিয়ে পরিবারের সদস্যদের সেবা-শুশ্রূষা করার জন্য বাড়িতে নিয়ে যান সৌভিক। এ সময় তারা মন্দিরে গিয়ে বিয়েও করেছেন।

আরও পড়ুন :: চুরি করতে গিয়ে ধর্ষণ ৭০ বছরের বৃদ্ধাকে

কিন্তু পরে বিয়ের কথা বললেই এড়িয়ে যেতেন সৌভিক। পণের দাবিও করতেন। এর মধ্যেই প্রেমিকার পরিবার জানতে পারেন, সৌভিকের বিয়ে ঠিক হয়েছে। রবিবার গায়ে হলুদের পর তার নিশ্চিত হয়। এর পরেই পুলিশে অভিযোগ।

সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে শেওড়াফুলি রাজার বাগানে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে দেখে, কনে পক্ষ বর নিতে হাজির হয়েছে। এরপরই ফুল দিয়ে সাজানো গাড়ি সমেত বরকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।

আটক সৌভিকের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগ করা হয়েছে সৌভিকের বিরুদ্ধে। গত চার মাস আগে অভিযোগকারী তাদের বাড়িতে আয়ার কাজ করতেন। এর আগেও অভিযোগকারীর দুই বিয়ে হয়েছিল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য