রাজ্য

পুজো শেষ হতেই ফের বাড়ল কোভিড সংক্রমণ!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুজো শেষ হতেই ফের বাড়ল কোভিড সংক্রমণ! - West Bengal News 24

দুর্গাপুজো উপলক্ষে এই কয়েকদিন বাঁধনছাড়া আনন্দে মেতেছে রাজ্যবাসী। রাস্তায় শুধু জনস্রোত। ফলে উৎসবের শেষ পর্বে সামান্য বাড়ল করোনা সংক্রমণ। মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রাণ গিয়েছে ১৭ জনের।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রামিত হয়েছেন ২ হাজার ৪৬৮ জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১ হাজার ৯৬৮ জন। দেশে এখনও পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪৬ লক্ষ ১ হাজার ৯৩৪।

আরও পড়ুন :: মাল বাজারের ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্র ও রাজ্যের

বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। ফলে এই ভাইরাসের কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৩৩ জনের।

যদিও এত উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে সুস্থতার দিক থেকে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৪ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, ফের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে দেশ থেকে মহামারীকে চিরতরে দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্র। উৎসবের সময়েও তাই নমুনা পরীক্ষা বা টিকাকরণে ছেদ পড়েনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য