রাজনীতিরাজ্য

রাষ্ট্রপতি সম্পর্কে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের নিন্দায় তৃণমূলও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Akhil Giri : রাষ্ট্রপতি সম্পর্কে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের নিন্দায় তৃণমূলও - West Bengal News 24

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তারে কুরুচিকর মন্তব্যের পরেই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এমনকী, মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জাতীয় মহিলা কমিশনে চিঠি লেখেন।

তবে মন্ত্রীর মন্তব্যকে মান্যতা দিল না তাঁর দল তৃণমূলও। শনিবার সর্বভারতীয় তৃণমূলের টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করে দলের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওই টুইটে লেখা হয়েছে, “ভারতের মাননীয় রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে জানাতে চাই যে অখিল গিরির মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রামে শহিদ স্মরণ মঞ্চ পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। ওই দিনই বিকেলে নন্দীগ্রামে প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি-সহ মন্ত্রী শশী পাঁজা, কুণাল ঘোষ, শিউলি সাহার মতো তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। অখিল গিরি এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, “বলে দেখতে ভালো নয়। কী রূপসী! কী দেখতে ভালো! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?”

রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির এহেন কুরুচিকর মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠে। এর পাশাপাশি শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য