রাজনীতিরাজ্য

উনিই ভাল উত্তর দিতে পারবেন’, অভিষেককে নিশানা করে আক্রমণ শুভেন্দুর!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

উনিই ভাল উত্তর দিতে পারবেন’, অভিষেককে নিশানা করে আক্রমণ শুভেন্দুর! - West Bengal News 24

“হলদিয়া বন্দরের অচলাবস্থা নিয়ে ভাইপোকে জিজ্ঞেস করুন। উনি ভালো উত্তর দিতে পারবেন।” বৃহস্পতিবার বিজেপির পূর্ব মেদিনীপুরে এক বিশেষ সাংগঠনিক বৈঠকে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন বিজেপির পূর্ব মেদিনীপুর, জেলা বিজেপির তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। হলদিয়ার টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্যের সাংগঠনিক অবর্জারভার মঙ্গল পাণ্ডে-সহ দুই সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতিরা।

বৈঠক কথা প্রসঙ্গে হলদিয়ার অচলাবস্থার বিষয় তুলে ধরে শুভেন্দু। কটাক্ষ করে তিনি বলেন, “হলদিয়া বন্দরের অচলাবস্থা নিয়ে ভাইপোকে জিজ্ঞেস করুন। উনি ভালো উত্তর দিতে পারবেন। কারণ উনিই গন্ডগোল লাগিয়েছেন। বিষয়টি ভাইপোর মাল তোলার ব্যবসা ছাড়া কিছু নয়।”

হলদিয়ায় দলের ক্লোজ ডোর কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি সরাসরি মমতা ও অভিষেককে আক্রমণ করেন। তিনি বলেন, “পরিবারবাদ এবং তোষনের হাত থেকে বাংলাকে বাঁচানোই বিজেপির লক্ষ্য। পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। বাংলায় জঙ্গলরাজ চলছে। পিসি আবার পুলিশ মন্ত্রী।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য