রাজ্য

ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন’, এসএসসিকে পরামর্শ হাই কোর্টের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন’, এসএসসিকে পরামর্শ হাই কোর্টের - West Bengal News 24

‘এবার ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন। তা হলে আর সিবিআইয়ের প্রয়োজন হবে না।’ বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে এই পরামর্শই দিল হাই কোর্ট।

এদিন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়ে বলেন, “ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন। নিজেদের ভুল নিজেরা শুধরে নিলে ভাল হয়। কমিশনের কাজে কোনও ভুল হয়ে থাকলে, তা শুধরে নিয়ে তাদেরই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ, কমিশনের কাছেই এই সংক্রান্ত সব তথ্য রয়েছে। তাই কোনটা ঠিক বা কোনটা ভুল তা তারাই জানে। তা হলে সিবিআইয়ের প্রয়োজন হবে না।”

প্রসঙ্গত, ২০১৬ সালে কর্মশিক্ষা বিষয়ে ৫১ জনের প্যানেল প্রকাশ করা হয়। কিন্ত প্যানেলে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই কম নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। এই অভিযোগ জানিয়ে চার জন হাই কোর্টে মামলা করেন। এই মামলায় এসএসসির আইনজীবী অবশ্য বিষয়টি স্বীকার করে জানান, একটি ভুল হয়ে গিয়েছে।

এদিন সেই প্রসঙ্গেই বিচারপতি বসু জানিয়েছেন, ভুল থাকলে পরে সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের।

আরও পড়ুন ::

Back to top button