রাজ্য

৩০ ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রাপকদের তালিকা চাই, জেলাগুলিকে স্পষ্ট নির্দেশ নবান্নের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৩০ ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রাপকদের তালিকা চাই, জেলাগুলিকে স্পষ্ট নির্দেশ নবান্নের - West Bengal News 24

৩০ ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের নামের অনুমোদন দিতে হবে , জেলাগুলিকে গত মাসেই এমন নির্দেশ দিয়েছিল নবান্ন (Nabanna)। মাস শেষ হতে চললেও জরুরি ভিত্তিতে দু’দিনের মধ্যেই সেই অনুমোদন দেওয়ার নির্দেশ নবান্নের (Nabanna)। কারণ , এখনও পর্যন্ত অর্ধেকের বেশি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কেন্দ্রের তরফে ১১ লক্ষ ২৪ হাজারেরও বেশি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে রাজ্য (State)। যার মধ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮১ হাজার অর্থাৎ ১৬% বাড়ির অনুমোদন জেলা মারফত হয়েছে।

বাকি ৮৪ শতাংশ অনুমোদনের কাজ আগামী দু’দিনের মধ্যেই শেষ করতে হবে বলে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী।

নবান্ন (Nabanna) সূত্রে খবর , ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলি থেকে ৪০ শতাংশেরও বেশি নাম বাদ গিয়েছে আগের তালিকা থেকে। মালদহ (Maldah) থেকে ৩০ শতাংশ বাদ। যার ফলে অনুমোদন দিতে অনেকটাই সময় লাগছে জেলাগুলির।

মার্চ মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করারও নির্দেশের পাশাপাশি প্রত্যেক মাসে বাড়ি তৈরির কাজের অগ্রগতি কতদূর হল তা নিয়ে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠকের নির্দেশ নবান্নের (Nabanna) । বুধবার আবাস যোজনা বিষয়ে জেলাশাসকদের (DM) নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব (Chief Secretary)।

আরও পড়ুন ::

Back to top button