আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতেই রাশিয়ায় প্রত্যাঘাত ইউক্রেনের, ঝাঁকে ঝাঁকে রকেটের হানা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নতুন বছরের শুরুতেই রাশিয়ায় প্রত্যাঘাত ইউক্রেনের, ঝাঁকে ঝাঁকে রকেটের হানা - West Bengal News 24

নতুন বছরে ফর্মে ইউক্রেন (Ukrain)। বছরের প্রথম রাতেই ইউক্রেনের আঘাত রাশিয়ায় (Rassia)। ইউক্রেনের দাবি , রাজধান লক্ষ্য করে ছোড়া ১৬টি রুশ ক্ষেপণাস্ত্র আকাশপথে ধ্বংস করে দিয়েছে তারা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স ৩০০ দিন পেরিয়েছে। রুশ অধিকৃত ইউক্রেনের ডোনেৎস্ক প্রদেশে নববর্ষের রাতে হামলা চালিয়েছে কিয়েভ।

ডোনেৎস্ক প্রদেশে কর্মরত রাশিয়ার (Russia) উচ্চপদস্থ সামরিক কর্তা ডানিল বেজ়সোনভ জানিয়েছেন ,নতুন বছর শুরুর ২ মিনিটের মধ্যে রকেট বর্ষণ শুরু করে ইউক্রেন। রাতে আতসবাজির মতো সারে সারে রকেট এসে পড়েছে রুশ সামরিক ঘাঁটিতে।

আচমকা এই হামলায় অনেক মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে। ডোনেৎস্ক প্রদেশে রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া এই রকেটগুলির আঘাতে রুশ সামরিক বাহিনীর অনেকে নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু রুশ সেনা (Russian Army) আধিকারিক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry Of Russia) ইউক্রেনের এই প্রত্যাঘাত নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। তবে দৈনিক রিপোর্টে তারা জানিয়েছে ,ইউক্রেন থেকে ছোড়া ৭টি রকেট তারা ধ্বংস করেছে।

কিছু দিন আগে রাজধানী কিভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া (Russia)। গত বুধবার রাত থেকে শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ ফৌজ। রাজধানী কিভের পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জ়াপোরিজিয়া এবং দক্ষিণের খেরসন অঞ্চলে রুশ বাহিনী ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে পশ্চিমি সংবাদমাধ্যমের দাবি।

ইউক্রেনের প্রেসিডেন্ট (President Of Ukrain) জ়েলেনস্কি কয়েক মাস আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন , শীতের মরসুমে নতুন করে বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া (Russia)। দেশবাসীর উদ্দেশে এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘‘বিদ্যুতের সরবরাহ কম থাকায় আমাদের সকলকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।’’

পাশাপাশি, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গৃহহীন ইউক্রেনীয় নাগরিকদের (Citizen Of Ukrain) জন্য আশ্রয় শিবির খোলার কথাও জানিয়েছিলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির (Vladimir Zeleneskyy) তরফে যুদ্ধ থামানোর জন্য যে ১০ দফার প্রস্তাব দেওয়া হয়েছিল ,রাশিয়ার (Russia) বিদেশ সচিব সের্গেই লাভরভ তা নাকচ করেছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য