বর্ধমান

হাওড়া -বর্ধমান কর্ড শাখার জৌগ্ৰামে রেলের গোডাউনে আগুন, কোনো মতে প্রাণে বাঁচলো রেলকর্মীরা

দীপন চ্যাটার্জী

হাওড়া -বর্ধমান কর্ড শাখার জৌগ্ৰামে রেলের গোডাউনে আগুন, কোনো মতে প্রাণে বাঁচলো রেলকর্মীরা - West Bengal News 24

ভারতীয় রেলের হাওড়া -বর্ধমান কর্ড শাখার একটি অন্যতম উল্লেখযোগ্য স্টেশন হলো জৌগ্ৰাম। প্রতিদিন প্রায় শয়ে শয়ে মানুষ যাতায়াত করে এই স্টেশন দিয়ে পার্শ্ববর্তী জামালপুর,পর্বতপুর, পাড়াতল , সাহাপুর এলাকার মানুষদের একমাত্র ভরসা এই স্টেশন।

গতকাল এই স্টেশনেই হঠাৎ নেমে এল বিপত্তি। ডাউন লাইনের ধারে বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ভারতীয় রেলের একটি গোডাউন। যেখানে রেলের নিজস্ব কিছু যন্ত্রপাতি রাখা রয়েছে। কিছুদিন যাবৎ রেলের তরফ থেকে ওই গোডাউনটি মেরামতির কাজ চলছে। গতকাল হঠাৎ এই গোডাউনটিতে আগুন লেগে যায় স্থানীয় লোকজন আগুন দেখে ছুটে আসেন এবং উদ্ধার করেন কর্তব্যরত রেল কর্মীদের। স্থানীয় মানুষ এবং রেল কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা যায় এই গোডাউনটি মেরামতির কাজ চলছিল এবং সেখানে গ্যাস কাটার দিয়ে কাজ চলছিল তার থেকেই কোনো ভাবে এই আগুন লাগে এবং যারা ভিতরে ছিলেন তাদের কে গ্ৰামবাসীরা কোনো বিপত্তি ঘটার আগেই বিপদমুক্ত করে।

আরও পড়ুন ::

Back to top button