রাজ্য

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা - West Bengal News 24

আজ সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ আজ বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি।

উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

আগামী ৪/৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর , হাওড়া ও কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আজ থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে (South Bengal) বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা (Temparature) স্বাভাবিক বা তার ওপরে থাকবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য