বর্ধমান

লরির ধাক্কায় গুরুতর জখম বাস কন্টাক্টার

লরির ধাক্কায় গুরুতর জখম বাস কন্টাক্টার - West Bengal News 24

হঠাৎ করে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর জখম হলেন বাস কন্ডাক্টর। জখম বাস কন্ডাক্টরের নাম বিশ্বজিত্‍ মালিক। পূর্ব বর্ধমানের বর্ধমান কাটোয়া রাস্তায় ভাতার বাজারে এই দুর্ঘটনা ঘটে।

ভাতার বাজারে বাসটি বিকল হয়ে যায়। সেই সময় অনেকে মিলে ধাক্কা দিয়ে বাসকে আবার সচল করার চেষ্টা করা হচ্ছিল। হঠাত্‍ একটি লরি বাস কন্ডাক্টরের পায়ের উপর দিয়ে চলে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিত্‍সার জন্য নিয়ে যায় তাঁকে। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ লরিটিকে আটক করেছে।

আরও পড়ুন ::

Back to top button