টলিউড

শেষ হচ্ছে মিঠাই! Zee Bangla জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হতে যাওয়ায় মনখারাপ মিঠাই ফ্যানদের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mithai Serial : শেষ হচ্ছে মিঠাই! Zee Bangla জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হতে যাওয়ায় মনখারাপ মিঠাই ফ্যানদের - West Bengal News 24

চলতি মাসের ২৩ তারিখ অর্থাৎ ২৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে Zee Bangla জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এরপর থেকেই ভক্তদের মনে আবেগ- তুঙ্গে। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা মিঠাইয়ের প্রতিটি ফুটেজের নিচেই ভরে উঠছে কমেন্ট বক্স।

একটাই আবেদন মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তারা। এই মর্মেই বারে বারে কমেন্ট বক্সে অনুরোধ করে চলেছেন ভক্তরা। যদিও মিঠাই (Mithai) চলতি মাসি শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল। তাই অনেকেই রয়েছেন যাঁরা মনোহরা পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাঁরা এই খবর যেন মেনে নিতে পারছেন না।।

বিভিন্ন পর্যায় ধারাবাহিকের টিআরপি ওঠা নামা করলেও তা দর্শক মনে জনপ্রিয়তাকে যে ধরে রাখতে পেরেছে, সে বিষয় কোনও খামতি নেই। ফলে ভক্তদের মনে উদ্বেগ তুঙ্গে। সকলের এই আবেদনে কি গলবে চ্যানেলের মন? মিঠাই (Mithai) শেষ হওয়া কি আটকানো যাবে? হয়তো নয়। কারণ সব ভালরই শেষ আছে। তাই নিয়ম মেনে শেষ হচ্ছে এই ধারাবাহিকও।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য