টলিউড

শরীরে ১৫ সেমি টিউমার, অসুস্থ শরীরে হাসপাতালে পটল কুমার গানওয়ালা হিয়া

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Hiya Dey : শরীরে ১৫ সেমি টিউমার, অসুস্থ শরীরে হাসপাতালে পটল কুমার গানওয়ালা হিয়া - West Bengal News 24

হিয়া দে কে মনে আছে ? ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সে। তবে বর্তমানে হিয়া অসুস্থ। অপারেশন হয়েছে। আগামী দু’দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় কিছুটা স্বস্তিতে পরিবার।

শরীর থেকে বাদ গিয়েছে ১৫ সেন্টিমিটারের এক টিউমার। তিনি বলেন, “ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়, প্রথমে বুঝতে পারিনি আমরা।

কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এর পর আর দেরি করিনি। হাসপাতালে ভর্তি করা হয় ওকে। গতকাল অপারেশন হয়েছে। ভাল মতোই সব কিছু মিটেছে। ও এখন ভাল আছে।”

হিয়া নিজেও এক ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে। নার্সিংহোমের বিছানায় শুয়ে তিনি লেখেন, “বড় এক অপারেশন হল। এখন ভাল আছি।” তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্তরা। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন তার ভক্তরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য