রাজ্য

মানুষ নয়, এবার কুকুর পেল ভোটার শংসাপত্র! ক্ষোভে ফুঁসছেন অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : মানুষ নয়, এবার কুকুর পেল ভোটার শংসাপত্র! ক্ষোভে ফুঁসছেন অভিষেক - West Bengal News 24

“বিহারে ‘ডগ বাবু’র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট! কমিশনকে তোপ অভিষেকের”

‘ভোটের মুখে বিহারে’ এক বিস্ময়কর ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পাটনার কৌলিচকের ১৫ নম্বর ওয়ার্ডের একজন ‘স্থায়ী বাসিন্দা’ হিসেবে ‘রেসিডেন্সিয়াল সার্টিফিকেট’ পেয়েছে এক কুকুর, যার নাম ‘ডগ বাবু’। সার্টিফিকেট অনুযায়ী, তার পিতার নাম ‘কুত্তা বাবু’ ও মাতার নাম ‘কুতিয়া দেবী’। সার্টিফিকেটে বিহার সরকারের সিল রয়েছে এবং সেখানে কুকুরের একটি ছবি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং ভাইরাল হয়ে যায়।

এই প্রসঙ্গে ‘তৃণমূল সাংসদ’ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেন নির্বাচন কমিশনকে। দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসআইআরের ক্ষেত্রে কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করেছে যাতে ভোটলুট করে বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়া যায়। এই ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার।” তিনি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচন কমিশন কার্যত “বিজেপির তল্পিবাহক” হিসেবে কাজ করছে।

এই ঘটনা বিহারেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। ‘পূর্ণিয়ার সাংসদ’ পাপ্পু যাদব ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, “কুকুর স্থায়ী বাসিন্দার শংসাপত্র পাচ্ছে। অথচ মানুষজনকে এই শংসাপত্র দেওয়া হচ্ছে না। এটাই আমার মহান ভারত।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং যিনি এই শংসাপত্র ইস্যু করেছেন, তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য