কলকাতা

গড়িয়া মেট্রো স্টেশনে ফাটল, অনির্দিষ্ট সময়ের জন্য পরিষেবা স্থগিত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kavi Subhash Metro : গড়িয়া মেট্রো স্টেশনে ফাটল, অনির্দিষ্ট সময়ের জন্য পরিষেবা স্থগিত - West Bengal News 24

‘দুপুর থেকেই’ মেট্রো পরিষেবায় বিঘ্ন দেখা দেয়। প্রাথমিকভাবে সাময়িকভাবে পরিষেবা বন্ধ থাকলেও ‘সন্ধের পর’ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ‘অনির্দিষ্টকালের’ জন্য ‘গড়িয়া মেট্রোস্টেশন’ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ‘অবিরাম বৃষ্টির ফলে’ ‘কবি সুভাষ মেট্রো স্টেশনের’ একাধিক ‘স্তম্ভে ফাটল’ দেখা দেওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ।

‘মেট্রো রেল সূত্রে’ জানা গিয়েছে, ‘কবি সুভাষ স্টেশনে’ ‘রেক ও লাইনে ত্রুটি’ চিহ্নিত হয়েছে। ফলে, আপাতত ‘কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না’। তবে ‘শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর’ এবং ‘দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম’ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে।

‘সোমবার সকালে’ সব কিছু স্বাভাবিক থাকলেও ‘দুপুরের পর’ থেকে ধীরে ধীরে সমস্যা প্রকট হয়ে ওঠে। স্টেশনগুলিতে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, ‘কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না’। এরপর রাতে জানানো হয়, ‘এই স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে’।

আরও পড়ুন ::

Back to top button