
‘রক্তবীজ ২’-এর জনপ্রিয় আইটেম গানে নুসরতের নাচ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই আলোড়নের মাঝেই টলিউডে শোরগোল ফেলেছে আরেকটি খবর। কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেত্রীর ‘প্রেমিক’ যশ দাশগুপ্ত নাকি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করেছেন! ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রে খবর, যশ তাঁর ‘প্রাক্তন’ প্রেমিকা ও ম্যানেজারের সঙ্গে নাকি একটি আবাসনে ‘সহবাস’ করছেন। এই ঘটনা জানার পর নুসরত আর তাঁর সঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন। তাই আজ ছেলের জন্মদিনে নুসরত নাকি কাটাচ্ছেন একাই।
শোনা যাচ্ছে, যশ নাকি তাঁর প্রাক্তন প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে গত পাঁচ বছর ধরেই ছিলেন। অনেকেই নুসরতকে বিষয়টি জানালেও অভিনেত্রী নাকি প্রেমে ‘অন্ধ’ ছিলেন, কারও কথায় কান দেননি। তিনি বিশ্বাস রেখেছিলেন নিজের ভালোবাসায়। তবে সম্প্রতি ঘটনাটি জানার পর ভেঙে পড়েন নুসরত এবং সিদ্ধান্ত নেন সম্পর্কের ইতি টানার। আজকের দিনটি বিশেষ—ছেলের জন্মদিন। কিন্তু এটাই প্রথমবার, নুসরত নাকি এই দিনটি ‘একা’ উদযাপন করবেন, ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই খবর।
উল্লেখ্য, নুসরত-যশের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় বহুদিন ধরেই জল্পনা চলছে। যদিও মাঝেমধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ—যেমন পোস্ট লাইক বা একে অপরকে আনফলো করে আবার ফলো করা—গুঞ্জন বাড়িয়েছে। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, ছেলের জন্মদিন এবার একাই কাটাবেন নুসরত। যশের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ নিয়ে অভিনেত্রীর ভেঙে পড়ার কাহিনি যতই চর্চায় থাকুক, তাঁর নতুন আইটেম গানের সাফল্য হয়তো সেই ব্যথাকে খানিকটা ঢেকে রাখবে। তবুও ভালোবাসার আঘাতের ক্ষত সারতে সময় যে আরও লাগবে, তা বলাই বাহুল্য।



