প্রযুক্তি

কখনও খেয়াল করেছেন? কিবোর্ডের ‘এফ’ আর ‘জে’-তে লুকিয়ে ছোট দাগের গোপন রহস্য

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কখনও খেয়াল করেছেন? কিবোর্ডের ‘এফ’ আর ‘জে’-তে লুকিয়ে ছোট দাগের গোপন রহস্য - West Bengal News 24

ডেস্কটপ বা ল্যাপটপ—আজকাল আমাদের প্রত্যেকেরই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কাজের সুবিধার জন্য কিবোর্ড ব্যবহার করা ছাড়া গতি নেই। কিন্তু আমরা কি কখনও খেয়াল করেছি কিবোর্ডে থাকা প্রতিটি অক্ষরের নকশা বা বৈশিষ্ট্যের দিকে?

খুব মন দিয়ে লক্ষ্য করলে বোঝা যায়, কিবোর্ডের ‘এফ’ (F) এবং ‘জে’ (J) বোতামের উপর একটি করে ছোট দাগ রয়েছে। দৈর্ঘ্যে এতটাই ক্ষুদ্র যে, বেশিরভাগ সময় আমাদের চোখ এড়িয়ে যায়। অনেকেরই হয়তো এখন কিবোর্ডের দিকে তাকিয়ে বিষয়টি খুঁজে দেখার ইচ্ছে হচ্ছে। আবার অনেকে দাগ দেখেও জানেন না, কেন এটি রাখা হয়েছে।

আরও পড়ুন :: এআই অ্যাপ এবং নগ্ন ছবি: কীভাবে নিজেকে রক্ষা করবেন?

আসলে এর রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক কারণ। এই দাগ দু’টি হল স্পর্শ নির্দেশিকা (Tactile Mark)। টাইপ করার সময় ব্যবহারকারীরা কিবোর্ডের দিকে না তাকিয়ে যাতে সঠিক অবস্থানে আঙুল রাখতে পারেন, সেই সুবিধাই দেয় এগুলি।

টাইপরাইটারের যুগে পেশাদার টাইপিস্টদের দ্রুত ও নিখুঁতভাবে কাজ করতে হত। সেই সময় থেকেই এই দাগ যুক্ত করা হয়েছিল। বর্তমানে কম্পিউটার কিবোর্ডেও এর প্রয়োগ বজায় রয়েছে। বিশেষত যারা ‘টাচ টাইপিং’ করেন—অর্থাৎ কিবোর্ড না দেখে দ্রুত টাইপ করেন—তাঁদের জন্য এই দাগ অত্যন্ত সহায়ক।

ফলে ব্যবহারকারীকে বারবার কিবোর্ডের দিকে তাকাতে হয় না। মনোযোগ থাকে স্ক্রিনে, আর টাইপের গতি বাড়ে বহুগুণ। তাই পরের বার কিবোর্ডে হাত রাখার সময় একবার হলেও খেয়াল করুন—এই ছোট্ট দাগ দু’টি আসলে আপনার অদৃশ্য সহযাত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য