রাজনীতিরাজ্য

আর জি করের পর এবার ‘লিপস অ্যান্ড বাউন্ডস’! “২৪টি সম্পত্তি, সব হিসাব হবে”, ‘ভাইপো’ অভিষেককে ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আর জি করের পর এবার ‘লিপস অ্যান্ড বাউন্ডস’! “২৪টি সম্পত্তি, সব হিসাব হবে”, ‘ভাইপো’ অভিষেককে ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর - West Bengal News 24

আর জি কর কাণ্ডে তদন্তের পর এবার ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ইস্যুতে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন তিনি। শনিবার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে আগাম রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিতও দেন শুভেন্দু। সভামঞ্চ থেকে তিনি বলেন, ”চিরকাল কাহারো সমান নাহি যায়। ভাইপোবাবু তৈরি থাকুন সম্পত্তির লিস্ট আনা হচ্ছে।”

এদিন ফলতার জনসভা থেকে সরাসরি নাম না করলেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কলকাতা পুরসভা থেকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়েছে। শুভেন্দু বলেন, ”মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডসের ২৪টি প্রপার্টি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস! সব হিসাব হবে।”

আরও পড়ুন :: ‘বিরোধীদের বলার পূর্ণ সুযোগ থাকবে!’ দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বিধানসভার ‘স্পেস’ নিয়ে বড় বার্তা নতুন স্পিকার রথীন্দ্রের!

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম সামনে এসেছে। এই সংস্থাকে ঘিরে তদন্তও চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ইডির অভিযোগ, শিক্ষা দুর্নীতির টাকার লেনদেনে এই সংস্থার ভূমিকা রয়েছে। পাশাপাশি কালো টাকা সাদা করার অভিযোগও উঠেছে। এই মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে চাপ তৈরি করার চেষ্টা চলছে। তবে রাজ্যের ক্ষমতার পালাবদলের পর তাঁর সম্পত্তি যে প্রশাসনের নজরে রয়েছে, তা এদিনের বক্তব্যে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুধু সম্পত্তি ইস্যুই নয়, নির্বাচনী প্রক্রিয়ার সময় সন্ত্রাস ও বিরোধীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ নিয়েও সরব হন শুভেন্দু। এই প্রসঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, শুভেন্দুর হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ-র কথায় যারা এই এলাকায় অত্যাচার, অশান্তি করেছেন, সবাইকে খুঁজে বার করা হবে।

আরও পড়ুন ::

Back to top button