রাজ্য

বকরি ইদের ছুটি কমাল রাজ্য সরকার! ২ দিনের বদলে এবার ১ দিন ছুটি, জারি কড়া নির্দেশিকা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বকরি ইদের ছুটি কমাল রাজ্য সরকার! ২ দিনের বদলে এবার ১ দিন ছুটি, জারি কড়া নির্দেশিকা - West Bengal News 24

রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার সরকারি ছুটির তালিকাতেও বড়সড় বদল আনল নতুন প্রশাসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘোষিত বকরি ইদের দু’দিনের ছুটির সিদ্ধান্ত বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বর্তমান রাজ্য সরকার। সেখানে জানানো হয়েছে, এবার থেকে বকরি ইদ উপলক্ষে একদিনই সরকারি ছুটি থাকবে। কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ২৮ মে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে মে মাসের শুরুতে প্রকাশিত সরকারি ছুটির তালিকায় ২৬ ও ২৭ মে বকরি ইদের জন্য ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে শনিবার নতুন নির্দেশিকা জারি করে সেই সিদ্ধান্ত বদল করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ২৬ ও ২৭ মে সমস্ত সরকারি দপ্তর স্বাভাবিক নিয়মে খোলা থাকবে এবং কর্মীদের উপস্থিত থাকতে হবে। পরিবর্তে ২৮ মে একদিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই নির্দেশিকা প্রকাশ করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র।

আরও পড়ুন :: ক্যানসার রুখতে বড় চমক! বাংলায় সম্পূর্ণ বিনামূল্যে মিলবে সার্ভাইক্যাল ক্যানসারের টিকা

ক্ষমতায় আসার পর থেকেই সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছে শুভেন্দু সরকার। প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল, অকারণ ছুটি বা কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের পরিষেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতেই সরকারি অফিসে সময় মেনে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। সেই অনুযায়ী, কর্মীদের সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে পৌঁছতে হবে এবং বিকেল ৫টা ১৫ মিনিটের আগে বের হওয়া যাবে না। অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করতেই হবে।

এই পরিস্থিতিতে বকরি ইদের ছুটি কমানোর সিদ্ধান্তকে কর্মসংস্কৃতি জোরদারের বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তবে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভবিষ্যতে দুর্গাপুজোর মতো বড় উৎসবের দীর্ঘ ছুটিতেও কি কাটছাঁট হতে পারে?

আরও পড়ুন ::

Back to top button