রাজ্য

বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, খুনিদের ফাঁসির আশ্বাস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, খুনিদের ফাঁসির আশ্বাস - West Bengal News 24

রাজ্যে সরকার গঠনের পর রাজনৈতিক হিংসার একাধিক অভিযোগ সামনে এসেছে। হাওড়ার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে-র মৃত্যুর ঘটনাও সেই তালিকায় অন্যতম। অভিযোগ, গভীর রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়।

পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তদের তরফে ফোন করে বলা হয়েছিল, ”মার্ডার করে দিয়েছি, নিয়ে যা।” এই ঘটনায় গোটা পরিবার ভেঙে পড়ে। অভিযোগের তির ওঠে স্থানীয় তৃণমূলের দিকে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুন :: পাহাড়প্রমাণ জল্পনার অবসান! কল্যাণী আইটিআই মোড়ের পুজো থেকে সরছে লুমিনাস ক্লাব, তবে কি বন্ধ হচ্ছে পুজো?

শনিবার বিকেলে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মৃতের মা, স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানানো হয়। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই মামলার তদন্তে গঠিত সিট নিরপেক্ষভাবে কাজ করছে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা হিসেবেও ৫ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহত প্রশান্ত দে-র বড় মেয়েকে বিডিও অফিসে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগের ঘোষণা করেন তিনি। এছাড়াও ছোট মেয়ের পড়াশোনার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে বলেও আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের সামনে এই তথ্য জানিয়েছেন নিহত প্রশান্ত দে-র স্ত্রী সোমা দে।

আরও পড়ুন ::

Back to top button