রাজনীতিরাজ্য

ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার! অভিষেকের অফিসের ‘বেআইনি’ বিলবোর্ড সরানো ঘিরে পুলিশ-নিরাপত্তারক্ষী হাতাহাতি, আটক ১২

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার! অভিষেকের অফিসের ‘বেআইনি’ বিলবোর্ড সরানো ঘিরে পুলিশ-নিরাপত্তারক্ষী হাতাহাতি, আটক ১২ - West Bengal News 24

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খুলতে গিয়ে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। অভিযোগ, অভিষেকের দফতরে প্রবেশের চেষ্টা করলে কয়েকজন পুলিশকর্মীকে কলার ধরে মারধর করা হয়। ধস্তাধস্তির মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলে জানা গিয়েছে। পুরকর্মীদের কাজেও একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

কলকাতা পুরসভার দাবি, অফিসের বাইরে থাকা বিলবোর্ডটি ‘বেআইনি’। সেই কারণেই সেটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুরসভার এই দাবি মেনে নিতে রাজি নন অভিষেক। ঘটনার জেরে এখনও পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন :: ‘ফুটপাথ দখল এখন বাংলার ফ্যাশন!’ দুধ গরম বিতর্কে অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ একাধিক পুরকর্মী ও পুলিশ আধিকারিক ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিল গ্যাসকাটারও। এরপর অফিস থেকে বেরিয়ে আসেন অভিষেক। তিনি পুরকর্মীদের কাছে অর্ডারের কপি দেখতে চান। অভিষেকের অভিযোগ, পুরকর্মীরা সেই নথি দেখাতে পারেননি। তা নিয়েই দু’পক্ষের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক। অভিষেক বলেন, “আমার অফিসের বাইরে কী বোর্ড লাগাব, তা পুরসভা ঠিক করবে। আজ হাতেনাতে ধরা পড়া গিয়েছে। অর্ডার ঠিক করতে গিয়েছে। পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি। গ্যাসকাটার নিয়ে আপনি তদারকি করতে এসেছেন। এটা বেআইনি প্রবেশ ছাড়া কিছুই নয়।”

বিজেপিকে নিশানা করে অভিষেক আরও বলেন, “আপনি যা ইচ্ছা তাই করবেন? দেশে গণতন্ত্র, সংবিধান বলে কিছু নেই। প্রয়োজনে আদালতে মামলা হবে। বিচারব্যবস্থা যা রায় দেবে মাথা পেতে নেব।”

এরপর অর্ডারের কপি সংশোধনের জন্য পুরকর্মীরা সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর পুলিশ কার্যত জোর করে ক্যামাক স্ট্রিটের অফিসের ভিতরে প্রবেশ করে বলে অভিযোগ। সেখানে কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে মহিলা পুলিশকর্মীদের হাতাহাতিও হয়। অন্যদিকে, পুরকর্মীদের দাবি, যে কোনও পরিস্থিতিতেই বৃহস্পতিবার বিলবোর্ডটি খুলে ফেলা হবে।

আরও পড়ুন ::

Back to top button