বিচিত্রতা

পাবজি খেলতে বাধা, বিচ্ছেদের পথে স্ত্রী!

পাবজি খেলতে বাধা, বিচ্ছেদের পথে স্ত্রী! - West Bengal News 24

নতুন বিয়ে করেছেন। স্বামীকে সময় না দিয়ে সারাদিন পাবজি খেলায় ব্যস্ত থাকেন স্ত্রী। খেলতে বারণ করায় ক্ষেপে গেলেন নতুন বউ, চাইলেন ডিভোর্স! এমন ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

ডিভোর্সের জন্য আবেদন করা ওই মহিলার আইনজীবী সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, বিনোদনের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে ডিভোর্স চেয়েছেন তিনি।

ওই আইনজীবী জানিয়েছেন, এ রকম অদ্ভুত মামলা এর আগে লড়েননি তিনি।

পাবজি খেলতে বারণ করার জন্য স্ত্রীর কাছে ডিভোর্সের নোটিস পেয়ে বিস্মিত ওই ব্যক্তি। পুলিশকে তিনি জানিয়েছেন, স্ত্রী যাতে ওই অনলাইন গেমে আসক্ত না হয়ে পড়ে সে জন্যই তিনি বারণ করেছিলেন। ওই ব্যক্তির আশঙ্কা ছিল, পাবজিতে আসক্ত হলে স্ত্রী হিসাবে তার কর্তব্য থেকে বিচ্যুত হবেন।

আরও পড়ুন ::

Back to top button