বিচিত্রতা

ছোট পোশাক না পরায় স্ত্রীকে তালাক!

ছোট পোশাক না পরায় স্ত্রীকে তালাক! - West Bengal News 24

ছোট পোশাক পরে ‘আধুনিক’ হয়ে উঠতে চাননি স্ত্রী আর এই অপরাধে তাকে তালাক দিয়েছেন স্বামী। এমনটাই ঘটেছে বিহারে। ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী তাঁকে মদ্যপান করতে ও খাটো পোশাক পরতে জোর করেছিলেন। এক সংবাদ সংস্থাকে ওই নারী বলেছেন, ‘২০১৫ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরই আমরা দিল্লি চলে যাই। কয়েক মাস পরই স্বামী আমায় শহরের অন্যান্য আধুনিক মেয়েদের অনুকরণ করতে বলে। খাটো পোশাক পরে নাইট পার্টিতে গিয়ে মদ্যপান করতে বলে। আমি তাতে রাজি না-হওয়ায় রোজ আমাকে মারধর করত। কয়েক বছর ধরে এমন অত্যাচার করার পর দিনকয়েক আগে সে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমি তাতে রাজি না হলে আমাকে সে তিন তালাক দেয়।’

জানা গেছে, পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছেন তিনি। এ বিষয়ে বিহার মহিলা কমিশনের চেয়ারপার্সন দিলমানি মিশ্র জানান, লোকটি তাঁর স্ত্রীর ওপর অত্যাচার করত। দু’বার জোর করে তাঁর গর্ভপাতও করিয়েছে। ১ সেপ্টেম্বর তাঁকে তিন তালাক দেয় স্বামী। এই ঘটনায় মেয়েটির স্বামীকে আমরা নোটিশ পাঠিয়েছি।’ প্রসঙ্গত, ভারতে মুসলিম নারীদের নিয়ে নয়া আইনে তাত্‍‌ক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য