বিনোদন

করোনা যুদ্ধে সামিল শ্রেয়া ঘোষাল, গানে গানে প্রার্থনা, নববর্ষের শুভেচ্ছাও

করোনা যুদ্ধে সামিল শ্রেয়া ঘোষাল, গানে গানে প্রার্থনা, নববর্ষের শুভেচ্ছাও - West Bengal News 24

মু্ম্বই: সবে বাংলা নতুন বছরে বাঙালিরা পা রেখেছে । ১৪২৭ সবার ভালভাবে কাটুক এই প্রার্থনাই অন্তত করছেন সবাই । এক কঠিন সময়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে গোটা দেশ । করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব যেন স্তব্ধ হয়ে আছে । কোনও ভাবেই এই বিপর্যয়কে এখনও আটকে সক্ষম নয় পৃথিবীর শক্তিশালী দেশগুলি থেকে তৃতীয় বিশ্বের দেশগুলি । পৃথিবীর অধিকাংশ দেশগুলিতেই এখন লকডাউন চলছে ।

বাড়ি থাকাটাই করোনার বিরুদ্ধে লড়াই করার প্রধান অস্ত্র । সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই এখন বাড়িতে আছে পরিবারের লোকেদের সঙ্গে কাটাচ্ছেন গুরুত্বপূর্ণ সময়ও । বাঙালির নতুন বছরের প্রথম দিনও কেটেছে লকডাউনের মধ্যেই ।

সেই লকডাউনেই মানুষের ভাল চেয়ে শুভেচ্ছা জানিয়ে নব আনন্দে জাগার বার্তা দিয়েছেন শ্রেয়া ঘোষাল । করোনার বিরুদ্ধে লড়াই করার শক্তি যেন ঈশ্বর দেন । সবাইকে ভাল থাকতে বলেছেন তিনি ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button