রাজ্য

স্বাস্থ্য অধিকর্তার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

স্বাস্থ্য অধিকর্তার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির - West Bengal News 24

 

রাজ্যের এক শীর্ষ স্বাস্থ্য অধিকর্তার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর। টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, ‘‌চিকিত্‍সক বিপ্লবকান্তি দাশগুপ্তের মৃত্যু আমাদের কাছে বড় ক্ষতি। এই দুঃসময়ে তাঁর পরিবারের সঙ্গে সমব্যাথী। মানবজাতির স্বার্থে তাঁর এই আত্মত্যাগ আমাদের করোনা যোদ্ধাদের আরও সঙ্কল্পবদ্ধ করবে।’‌ গত ১৭ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে বিপ্লববাবুর।

বেশ কয়েকদিন ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই চিকিত্‍সা চলছিল তাঁর। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার মাঝ রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিত্‍সা হয়েছিল। অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপার টেনশন ছিল বলেও জানা গিয়েছে।

বিশিষ্ট চিকিত্‍সক তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘‌আইএমএ-এর বর্ষীয়ান সদস্য ছিলেন। তাঁকে আমরা হারালাম। ওঁর স্ত্রীও করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’‌

সুত্র:আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য