দঃ ২৪ পরগনা

গঙ্গাসাগরের দুস্থ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়ালো বিশ্ব হিন্দু পরিষদ !

গঙ্গাসাগরের দুস্থ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়ালো বিশ্ব হিন্দু পরিষদ ! - West Bengal News 24

ঋত্বিক দাস , দক্ষিণ ২৪ পরগনা : কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দফার লকডাউন শেষ হয়ে যাবে আগামী ৩রা মে! কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী তৃতীয় দফা লকডাউন বাড়ল ১৪-ই মে পর্যন্ত।। প্রায় দেড় মাস ধরে লকডাউন চলাকালীন দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।

সমাজের শ্রমজিবি- দিন আনা, দিন খাওয়া মানুষেরা সত্যিই আজ বিপন্ন ও অসহায় হয়ে পড়েছে। এরূপ অবস্থায় বিভিন্ন জেলা জুড়ে চলছে স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য ও ত্রাণ বিতরণ কেন্দ্র। ঠিক এরই মধ্যে এক অভিন্ন চিত্র দেখা গেল গঙ্গাসাগরে। এইদিন গঙ্গাসাগরে দুস্থ অসহায় মানুষদের সাহায্যার্থে মানবিক হাত বাড়ালো বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের দায়িত্বে থাকা গৌতম বাবু জানান-গঙ্গাসাগরের দুস্থ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়ালো বিশ্ব হিন্দু পরিষদ ! - West Bengal News 24

 

সংঘ পরিবার মানে সেবার কেন্দ্র বিন্দু. এই রকম পরিস্থিতিতে আবার ও সেবা কার্যে সামিল উত্তর সাগর বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল। আজ তারা ১০০টি পরিবারের হাতে চাল, আলু, সোয়াবিন ও সাবান তুলে দিলেন। সেবা কাজটি পরিচালনা করেন প্রখন্ডের সভাপতি গৌতম মন্ডল।তাকে সহযোগিতা করেন বিপুল প্রামানিক (সহ সম্পাদক )ও ত্রিদিব মন্ডল (সুরক্ষা প্রমুখ )।

গৌতম বাবু জানান যে, তাকে সেবা কাজ করার জন্য সাহস ও সহযোগিতা করেছেন সংঘ নিবেদিত প্রাণ অরুণাভ দাস ও বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী ও স্বয়ংসেবক চিন্ময় সাহু. আগামী দিনে ও তাঁদের ত্রাণ কাজ চলবে, এমনটাই জানান গৌতম বাবু।

আরও পড়ুন ::

Back to top button