কলকাতা

যাত্রীরা আর হবেন না নাজেহাল, সোমবার থেকে কলকাতার রাস্তায় নামছে আরও ৪০০টি বাস !

যাত্রীরা আর হবেন না নাজেহাল, সোমবার থেকে কলকাতার রাস্তায় নামছে আরও ৪০০টি বাস ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা: একদিকে অতিরিক্ত ভাড়ার বোঝা। অন্যদিকে হাতে গোনা সরকারি-বেসরকারি বাস-মিনিবাসে বাদুড় ঝোলা। সব মিলিয়ে আনলক 1.0-এর প্রথম দিন থেকেই রাস্তায় বেরিয়ে হয়রানির শিকার যাত্রীরা।

তবে সমস্যা এবার মিটতে চলেছে। সোমবার থেকে কলকাতার রাস্তায় নামছে আরও ৪০০ বাস। ২০০ বাস চালাবে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা। ২০০ বাস চালাবে বেসরকারি সংস্থা।

কখনও অফিস টাইমে উল্টোডাঙা মোড়ে যাত্রীদের ভিড়। দীর্ঘ অপেক্ষার পরও বাসের দেখা নেই। তার উপর যত সিট, তত যাত্রী। তাই বাস এলেও ওঠার সুযোগ কম। সোম থেকে শনি কামালগাজিতেও বাসের লাইনে কোনও হেরফের হয়নি। রাসবিহারী মোড়েও যাত্রী হয়রানির ছবি উঠে এসেছে।

বাস আসতেই তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা, অনেক বাসে দাঁড়িয়েই যেতে হচ্ছে যাত্রীদের। সংক্রমণ এড়াতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কথা নয়, কিন্তু, অনেক বেসরকারি বাসেই ধরা পড়ছে অনিয়মের ছবি।

সবমিলিয়ে আনলক 1.0-এর প্রথম দিন থেকেই রাস্তায় কম বাস চলাচলের কারণে নাজেহাল যাত্রীরা। তবে সোমবার ৪০০ অতিরিক্ত বাস রাস্তায় নামলে সমস্যার খানিক সুরাহা হবে বলেই মনে করছেন যাত্রীরা।

সুত্র: News 18

আরও পড়ুন ::

Back to top button