রাজনীতি

মুকুল রায় সর্বভারতীয় নেতা, দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কাজে লাগাচ্ছে : দিলীপ !

মুকুল রায় সর্বভারতীয় নেতা, দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কাজে লাগাচ্ছে : দিলীপ ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : রাজ্য বিজেপির বিভিন্ন পর্যায়ের রদবদল হলেও কোথাও কোনও পদে দেখা যায়নি মুকুল রায়কে। যা নিয়ে জল্পনা কম হয়নি। তবে এদিন সেই সব জল্পনায় জল ঢাললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি নদিয়ায় এক অনুষ্ঠানে গিয়ে বলেন, মুকুল রায় সর্বভারতীয় নেতা। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কাজে লাগাচ্ছে।

মুকুল রায়কে মন্ত্রী করা হবে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এপ্রসঙ্গে দিন কয়েক আগে দিলীপ ঘোষ বলেন, তিনি তো কাউকে মন্ত্রী করেন না। কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে কাকে মন্ত্রী করবে, কাকে করবে না।

তিনি আরও বলেন, মুকুল দা বরিষ্ঠ নেতা। তিনি মন্ত্রী হতেই পারেন। তিনি বলেন মুকুলদা মন্ত্রী হচ্ছেন কিনা তিনি জানেন না। তবে বাংলা থেকে আরও অনেকে মন্ত্রী হচ্ছেন, এমন খবর আছে।

অমিত শাহের ডাকে দিল্লি গিয়েছেন মুকুল রায়। তাঁকে আলাদা করে ডেকে পাঠানো হলেও, মুকুল রায়ের গুরুত্ব বেড়েছে দলের সাংগঠনিক পরিবর্তনের সময় থেকেই। দলের বিভিন্ন শাখায় শীর্ষে মুকুল অনুগামীদের অনেকেই জায়গা করে নিয়েছেন।

বিজেপি সূত্রে খবর, খুব শীঘ্রই বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে মুকুল রায়কে। শোনা যাচ্ছে তাঁকে স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রীও করা হতে পারে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে মুকুল রায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য