টলিউড

দুঃসংবাদ টলিউডে, করোনায় আক্রান্ত জনপ্রিয় বাঙালি অভিনেত্রী অপরাজিতা

দুঃসংবাদ টলিউডে, করোনায় আক্রান্ত জনপ্রিয় বাঙালি অভিনেত্রী অপরাজিতা - West Bengal News 24
অভিনেত্রী অপরাজিতা আঢ্য

ফের করোনার থাবা পড়েছে বিনোদন জগতে। একের পর এক উজ্জ্বল ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন। টলিপাড়ার একের পর এক অভিনেতাকে গ্রাস করেছেন মারণ ভাইরাস করোনা। ফের কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী অপরাজিতা আঢ্য । সূত্রের খবর, তিনি একাই নন তার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

কয়েকদিন আগেই জ্বর হয়েছিল অভিনেত্রীর। তারপর শরীরটা খারাপ হওয়াতেই কোভিড টেস্টের সিদ্ধান্ত নেন অপরাজিতা। টেস্টের রেজাল্ট আসতেই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গেছে। চিকিত্‍সকদের পরামর্শে তিনি আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন।

আরও পড়ুন: সৃজিত কে চ্যালেঞ্জ মিথিলার প্রাক্তন স্বামীর

কয়েকদিন বাদেই লক্ষ্মীপুজো। প্রতিবছর পরম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মীদেবীর আরাধনায় মেতে ওঠেন অভিনেত্রী। তবে এবছর করোনায় আক্রান্ত হয়ে এই উত্‍সব থেকে অনেকটাই দূরে থাকতে হবে অভিনেত্রীকে।

কয়েকদিন আগেই পুজোর মধ্যেই সপ্তমীর দিন সকালেই সকলের মন ভাল করতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন অপাদি। সঙ্গে মন ভাল করা পুজোর গান ও সপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন সকল ভক্তদের।

মিষ্টি-মধুর গলায়, হাসি মুখে ঠাকুরের এই গান গেয়েই নেটিজেনদের নজর কেড়েছিলেন অপরাজিতা। করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার সকল ভক্তরা দ্রুত সুস্থতার কামনা করেছেন।

 

 

সুত্র: Asianet বাংলা

আরও পড়ুন ::

Back to top button