
শ্রীদেবীর মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এমনই মনে করেন কেরলের ডিজিপি ঋষিরাজ সিং। সম্প্রতি একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, যে ডিজিপি ঋষিরাজ সিং মনে করেন শ্রীদেবীর মৃত্যু দুর্ঘটনা নয়, আসলে তা খুন। কেরলের এক সংবাদ পত্রে শ্রীদেবীর মৃত্যু রহস্য নিয়ে লেখা তাঁর একটি প্রতিবেদন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেখানে ডিজিপি কারা রীতিমত দাবি করেছেন, দুর্ঘটনায় না শ্রীদেবীকে খুন করা হয়েছিল। ফরেন্সিক সার্জন ডাক্তার উমাদনাথনের দাবি করা কিছু তথ্য তুলে ধরেছেন ঋষিরাজ।
ঋষিরাজ সিং জানিয়েছেন ফরেন্সিক সার্জনের সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনায় তিনি জেনেছিলেন, কোনওভাবেই শ্রীদেবীর মৃত্যুকে দুর্ঘটনা বলা যায় না। কারণ উমাদনাথনের দাবি ছিল, যতই মদ্যপান করে থাকুক কেউ বাথটাবের এক ফুট জলে মাথা পা এক সঙ্গে মাথা এবং পা ডুবতে পারে না। এক্ষেত্রে নিশ্চই তৃতীয় কোনও ব্যক্তির হাত ছিল। ঋষিরাজ বলছেন, উমাদনাথন অত্যন্ত অভিজ্ঞ একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। তাই তাঁর যুক্তি মিথ্যে হতে পারে না। এর আগে পরিচালক রাম গোপাল বর্মাও দাবি করেছিলেন শ্রীদেবীর মৃত্যু মদ্যপান করার কারণে হয়নি।
অভিনেত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্রীদেবীর। এমিরেট টাওয়ারের ঘরে বাথটাবে ডুবন্ত অবস্থার উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। যদিও তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি।



