বলিউড

নিয়ম ভেঙেছেন আমির খান?

নিয়ম ভেঙেছেন আমির খান? - West Bengal News 24
অভিনেতা আমির খান

জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। বর্তমানে তার ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং করছেন। অভিযোগ উঠেছে, এই সিনেমার শুটিং করতে গিয়ে নিয়ম ভেঙেছেন আমির।

বর্তমানে ভারতের উত্তর প্রদেশে শুটিং করছেন ‘দঙ্গল’ সিনেমাখ্যাত এই অভিনেতা। কিন্তু স্থানীয় বিজেপি সাংসদ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, আমিরকে দেখার জন্য ভক্তরা ভিড় করছেন। অনেক ভক্ত মাস্ক ছাড়াই এই অভিনেতার সঙ্গে সেলফি তুলছেন। এমনকি আমিরও মাস্ক ব্যবহার করছেন না। এতে করোনা মহামারির নিয়ম লঙ্ঘন হচ্ছে।

ইতোমধ্যে আমিরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নন্দ কিশোর গুরজার। এই অভিনেতার বিরুদ্ধে এপিডেমিক আইনে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির সোনাক্ষী সিনহা

জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ মুক্তিপ্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এটি প্রযোজনা করছে ভায়াকম ও আমিরের প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন সিনেমাটির শুটিং বন্ধ ছিল। কিছুদিন আগে এর শুটিং শুরু হয়েছে। সিনেমাটির শুটিং করতে গিয়ে সম্প্রতি চোট পেয়েছেন আমির। কিন্তু নির্দিষ্ট সময়ে সিনেমা শেষ করতে চাইছেন তিনি। এজন্য চোট নিয়েই শুটিং করেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত এই অভিনেতা।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য