টলিউড

নিজেই জামা তুলে পেট দেখিয়ে ভক্তদের মাতালেন শ্রীলেখা, দেখুন সেই মজার পোস্ট

নিজেই জামা তুলে পেট দেখিয়ে ভক্তদের মাতালেন শ্রীলেখা, দেখুন সেই মজার পোস্ট - West Bengal News 24

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। টালিউডের অনেক ছবিতে অভিনয় করে মন জিতে নিয়েছেন ভক্তদের । তবে অভিনয় ছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় শ্রীলেখা মিত্র ।প্রায়ই নানারকম ছবি ভিডিও পোস্ট করে ভাইরাল হন অভিনেত্রী যা নিমিষেই নজর কাড়ে ভক্ত-নেটিজেনদের। লাইক-কমেন্টেও ভোরে যায় শ্রীলেখার পোস্টে।

আরও পড়ুন : দীপাবলি উৎযাপন -এ রাজনৈতিক সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান

লকডাউনের সময় বন্ধ ছিল সমস্ত সিনেমার শুটিং,রাস্তা ঘাট সহ আরো অনেক কিছুই । যার ফলে তারকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই ঘর বন্দি হয়ে দিন কাটাতে হয়েছে। আর ঘরে থেকে মেতে উঠেছিলেন হাসি ঠাট্টা খুনসুটিতে। শুধু তাই নয়, তারকাদের এই সময় সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি ভিডিও পোস্ট করতেও দেখা গিয়েছে। যা নিমিষেই ভাইরাল হয়ে গিয়েছিলো। বন্যা বয়ে গিয়েছিলো লাইক কমেন্টের।লকডাউনে বাড়িতে শুয়ে বসে থেকে অনেকেরই বাড়তি ওজন হয়েছে। যা নিয়ে প্রায় অনেক মানুষ চিন্তায় পড়েছিলেন।

তবে চিন্তায় পড়েননি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে হ্যাঁ, লকডাউনের পর তিনি জিমে গেলেও শরীরকে সুস্থ রাখার জন্য শরীরচর্চা করেছেন। কিন্তু তিনি কোনোভাবেই তার ভুরি নিয়ে চিন্তিত নন। তাই সম্প্রতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জামা তুলে ভুরি দেখিয়েছেন শ্রীলেখা মিত্র। সেই সঙ্গে বলেছেন, শরীরচর্চা করলে বেলি ফ্যাট কমতে বাধ্য। কিন্তু ভুরি যে কমাতেই হবে এমন কথা কোথায় লেখা আছে। শ্রীলেখার এই পোস্টটি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের। ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য